সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রশাসনের পক্ষে এমপি কয়ছর আহমেদকে সংবর্ধনা প্রদান

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ—৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ কে সংবর্ধনা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ—৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি বলেন, আমরা একটি আলোকিত জগন্নাথপুর শান্তিগঞ্জ গড়তে চাই। এখানে জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর দীর্ঘদিনের আশা—আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
তিনি বলেন, এই সংবর্ধনা কেবল তার ব্যক্তিগত নয়, বরং এটি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের মানুষের সম্মান। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক দাবি ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমির সুপারভাইজার অরুপ কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম, সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, চিলাউড়া—হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ ভূঁইয়া, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102