সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বাংলাদেশি প্রবাসীদের মহান মে দিবস

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৭৬ Time View

অনলাইন ডেস্ক :
আজ ১ মে বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাজনৈতিক, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন দেশে কর্মসূচি পালন করছে।
প্রবাসী বাংলাদেশি কর্মীদের মহান মে দিবস, তারা কি শ্রমিকের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে?
বিশ্বের প্রায় ১৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশিরা আছেন। যারা একটু উন্নত জীবনের জন্য দেশ ও পরিবারের মায়া ত্যাগ করেন। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও যারা দেশকে নিয়ে ভাবেন। এই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি চাঙা হচ্ছে। কিন্তু দালালচক্র ও সিন্ডিকেটের কারণে প্রতিনিয়ত প্রবাসীরা দূরদেশে নানা ভোগান্তি ও হয়রানির স্বীকার হচ্ছেন। এমনকি দেশের মতো বিদেশেও প্রবাসীরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।
দুই বছর ধরে হোটেল শ্রমিক হিসেবে ওমান প্রবাসী ইমরান হোসেন বলেছেন, ‘শ্রমিক দিবসের শুভেচ্ছা সকল পরিশ্রমী মানুষের প্রতি। আমরা যারা প্রবাসে আছি, তাদের প্রতিটি দিনের সংগ্রাম যেন এক একটি ইতিহাস। কাজের শেষে ক্লান্ত শরীরটা বিছানায় পড়ে থাকলেও মনে শান্তি পাই এই ভেবে—আমরা সততা ও পরিশ্রম দিয়ে স্বপ্ন গড়ছি। শ্রমের মর্যাদা দাও, শ্রমিকের অধিকার রক্ষা করো। পরিশ্রমই উন্নয়নের মূল চাবিকাঠি।’

সৌদি আরবে দীর্ঘ ১২ বছর ধরে একটি কোম্পানিতে কাজ করছেন ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘বিদেশে বাবা-মা, স্ত্রী-সন্তান ছেড়ে থাকা খুবই কষ্ট। তবুও একটু উন্নত জীবনের আশায় কষ্ট করে থাকতে হয়। এত কষ্ট করে থেকেও আমরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হই। এর কারণ হচ্ছে দালাল চক্র। এক কাজের কথা বলে বিদেশ পাঠানোর পর তারা অন্য কাজ করতে বাধ্য করে। এতে বাংলাদেশি শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102